1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

বরিশাল-ভোলা সড়কে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার দুই দিন পর শনিবার দুপুরে স্থানীয় বন্দর থানা পুলিশ সড়ক সংলগ্ন একটি ডোবা থেকে তার অর্ধগলিত রাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে এ ঘটনায় কাউকে শনাক্ত কিংবা আটক করতে পারেনি পুলিশ।

নিহত ব্যক্তির নাম মো. হাসান (২২)। তিনি ভোলার মজুমুদ্দিন উপজেলার মৃত মো. হাদীর ছেলে। নগরীর কাউনিয়া কালাখাঁর বাড়িতে দীর্ঘ ৭ বছর ধরে ভাড়ায় বসবাস করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, গত বৃস্পতিবার রাতে হাসান ফোনে সবশেষ কথা বলেছিলো তার বোনের সাথে। ট্রিপ (যাত্রী) নিয়ে বরিশাল থেকে ভোলা রাস্তার দিকে যাচ্ছিলেন বলে বোনকে জানিয়েছিলেন তিনি। এরপর থেকে তার সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো। এমনকি মুঠোফোনটিও ছিলো বন্ধ। দুপুরে বরিশাল-ভোলা সড়কের এআর খান স্টেশন সংলগ্ন একটি ডোবায় এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয় এক মেম্বর পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরে হাসানের স্বজনরা থানায় গিয়ে তার লাশ শনাক্ত করে।

হাসানকে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি ডোবায় ফেলে তার অটোরিক্সা ছিনতাই করা হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার এবং হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেস্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় অভিযোগ পেলে মামলা রুজু করার কথা বলেন ওসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )