1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

সৌদি আরবে ঈদ কবে, জানা যাবে কাল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন

পবিত্র ঈদুল আজহা সৌদি আরবে কবে উদযাপিত হবে, তা আগামীকাল রবিবার জানা যাবে।

কাল ১৮ জুন ১৪৪৪ হিজরি সনের (আরবি বছরের) এগারোতম মাস জিলকদের ২৯তম দিন পড়বে। আর এদিন যদি বছরের শেষ মাস জিলহজের চাঁদ উঠে, তাহলে আগামী ২৮ জুন সৌদি আরবে ঈদ উদযাপিত হবে।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট ইতোমধ্যে ১৪৪৪ হিজরি সনের জিলকদ মাসের চাঁদ দেখতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। খবর সৌদি প্রেস এজেন্সির।

ওই আহ্বানে সুপ্রিম কোর্ট বলেছেন, ‘সুপ্রিম কোর্ট রাজতন্ত্রের সকল মুসলিমকে ১৪৪৪ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ২৯ জিলকদের সূর্যাস্তের প্রতি নজর রাখার জন্য অনুরোধ করছে, যা আগামী ১৮ জুন ২০২৩ সালে পড়বে।’

যদি কেউ চাঁদ দেখে থাকেন, তাহলে সংবাদটি দ্রুত সময়ের মধ্যে নিকটস্থ আদালতে বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার মাধ্যমে আদালতকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

জিলহজ মাসের চাঁদ উঠার ওপর নির্ভর করেই ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে। ধর্মীয় নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পশু কোরবানির মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদ উদযাপন করেন।

সূত্র : আল আরাবিয়া

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )