1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

রাশিয়ার সঙ্গে আলোচনা নাকচ করে দিলেন জেলেনস্কি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাশিয়ার সঙ্গে আলোচনার কথা নাকচ করে দিয়েছেন। আফ্রিকার নেতাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার সময় তিনি এ কথা বলেন। খবর এএফপির।

দক্ষিণ আফ্রিকার সিরিল রামাফোসাসহ বেশ কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাতের পর জেলেনস্কি সাংবাদিকদের বলেন, আমি আমাদের বৈঠকে অনেকবার বলেছি যে দখলদাররা আমাদের ভূখণ্ডে অবস্থান করায় এখন রাশিয়ার সঙ্গে যেকোনো আলোচনার অনুমতি দেওয়া যুদ্ধকে স্থগিত এবং বেদনা ও যন্ত্রণাকে হিমায়িত করার শামিল।

আফ্রিকার এ প্রতিনিধি দল শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে।

তারা শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্ততা করার মিশন নিয়ে কিয়েভে এসেছেন। দেশটিতে তারা প্রথমে কিয়েভের পার্শ্ববর্তী বুচা শহর পরিদর্শন করে। সেখানে রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে।

শুক্রবার সকালে প্রতিনিধি দলটি কিয়েভে পৌঁছার পর ইউক্রেনজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয় এবং বিমান বাহিনী রাশিয়ার ১২টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানিয়েছে।

জেলেনস্কি বলেন, আফ্রিকার প্রতিনিধি দলের সফরের সময় কিয়েভের ওপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার অর্থ হলো পুতিন দেশটির সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করেন না বা তিনি ‘নিয়ন্ত্রণ’ করেন না।

তিনি আরও বলেন, পুতিন ইউক্রেন নামক রাষ্ট্রটিকে পুরোপুরি ধ্বংস করতে চাচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )