1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

উগান্ডায় স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত ২৫

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

উগান্ডার পশ্চিমাঞ্চলে একটি মাধ্যমিক স্কুলে ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস মিলিশিয়া যোদ্ধারা সন্ত্রাসী হামলা চালিয়ে ২৫ জনকে হত্যা করেছে। শনিবার জাতীয় পুলিশের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এএফপি এ কথা জানায়।

গণপ্রজাতান্ত্রিক কঙ্গো সীমান্তের কাছে রাতের এ হামলার বিষয়ে মুখপাত্র ফ্রেড এনাঙ্গা বলেন, এখন পর্যন্ত ২৫টি লাশ স্কুল থেকে উদ্ধার এবং বেওয়ারা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হওয়া আটজন বেওয়ারা হাসপাতালে ভর্তি হয়েছেন।

সেনাবাহিনী ও পুলিশ ইউনিটগুলো হামলাকারীদের ডিআর কঙ্গো সীমান্তে অবস্থিত ভিরুঙ্গা জাতীয় উদ্যানের এডিএফের ঘাঁটির দিকে তাড়া করেছে।

উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী এডিএফ মূলত ১৯৯০-এর দশকে ডিআরসিতে (কঙ্গো) পদার্পণ করে এবং তখন থেকেই তাদের বিরুদ্ধে হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ ওঠে।

২০১৯ সাল থেকে ডিআরসির পূর্বাঞ্চলে কিছু এডিএফের হামলাকে ইসলামিক স্টেট গ্রুপের বলে দাবি করা হয়। তারা নিজেদের ইসলামিক স্টেট সেন্ট্রাল আফ্রিকা প্রভিন্সের স্থানীয় যোদ্ধা বলে দাবি করে আসছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )