1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

বিমানে ঘুরে ঘুরে যাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

সুইজারল্যান্ড সফর শেষে শুক্রবার (১৬ জুন) দিনগত রাত ১টা ৫৫ মিনিটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত একটি ফ্লাইটে জেনেভা থেকে দেশের উদ্দেশ্যে রওনা করেন।

দেশের ফেরার পথে বিমানের সাধারণ যাত্রীদের সঙ্গে ঘুরে ঘুরে কুশল বিনিময় করেন তিনি। হঠাৎ বিমানের নিজের আসনে বসে পাশে প্রধানমন্ত্রীকে দেখে অনেকে বিস্মিত ও আনন্দিত হয়ে ওঠেন। তাদের সহযাত্রী যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

এ সময় সরকারপ্রধানের সঙ্গে অনেকে ছবিও তোলেন। নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে সাধারণ মানুষ বঙ্গবন্ধুকন্যার মহান হৃদয় ও মমতার এক অনন্য বৈশিষ্ট্য দেখলেন।

এদিন জেনেভা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা বিমানের যাত্রীরা নিজ আসনে বসে হঠাৎ নিজের পাশে প্রধানমন্ত্রীকে দেখতে পান। শেখ হাসিনা ঘুরে ঘুরে সব আসনের পাশে গিয়ে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম বলেন, ফ্লাইটে তাদের আসনের পাশে প্রধানমন্ত্রীকে পেয়ে অনেকেই বিস্মিত ও অবাক হয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনার সঙ্গে তারা ছবি তুলতে চান। প্রধানমন্ত্রী অনেক যাত্রীর অনুরোধ মেনে তাদের সঙ্গে ছবি তোলেন।

তিনি শিশুদের সঙ্গেও খুব স্নেহের সঙ্গে কথা বলেন। তাদের সঙ্গে কিছুক্ষণ মজার গল্পে মেতে ওঠেন। কয়েকজন শিশুকে পরম মমতায় কোলে তুলে নেন। এ সময় বিমানের ভেতরে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এর মধ্যেও কয়েকজন যাত্রী গত সাড়ে ১৪ বছরে দেশের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে তাদের মতামত তুলে ধরেন।

প্রধানমন্ত্রী ১৪-১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ সম্মেলনে যোগদান শেষে সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার দিনগত রাত ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )