1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

নাইজেরিয়ায় খামারে ঢুকে ১১ কৃষককে গলা কেটে হত্যা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৯৩ জন দেখেছেন

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে একটি কৃষি খামারে হামলা চালিয়ে ১১ কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার জন্য সশস্ত্র গোষ্ঠী বোকো হারামকে দায়ী করছে স্থানীয় মিলিশিয়া বাহিনী।

স্থানীয় মিলিশিয়া বাহিনীর বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নাইজেরিয়ার বরনো প্রদেশের রাজধানী মাইদুগুরি থেকে ১৫ কিলোমিটার দূরের কুয়াইয়ানগিয়া এলাকায় শুক্রবার এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা হামলাকারীরা কৃষি খামারে ঢুকে ১১ জন কৃষককে বেঁধে গলা কেটে হত্যার পর চলে যায়।

স্থানীয় মিলিশিয়া বাহিনীর নেতা বাবাকুরা কুলো এএফপিকে বলেন, জঙ্গিরা ১১ কৃষককে তাদের জমিতে সারিবদ্ধভাবে দাঁড় করায়। পরে পিছমোড়া করে তাদের হাত বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাদের হত্যা করা হয়।

আরেক মিলিশিয়া নেতা উমার আরি জানান, সেনা ও মিলিশিয়া বাহিনীর সদস্যরা যাতে বুঝতে না পারে সে জন্য হয়তো হামলাকারীরা বন্দুক ব্যবহার করেনি।

এ ঘটনার জন্য বোকো হারামকে দায়ী করে তিনি বলেন, বোকো হারামের সন্ত্রাসীরা ১১ কৃষককে গলা কেটে হত্যার পর মরদেহগুলো খামারেই ফেলে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )