1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

শেখ হাসিনা উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করেছেন: পলক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করেছেন। তিনি শুক্রবার (১৬ জুন) নাটোরের সিংড়া উপজেলা মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অনুদান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে হাঁস ও মুরগীর ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পলক বলেন, বিগত ১৪ বছরে দেশের বিভিন্ন সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ভূমিহীন কোন পরিবার আর ভূমি ও গৃহহীন থাকছেনা। সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় প্রায় প্রত্যেক পরিবারের মানুষকে সুরক্ষা প্রদান করা হচ্ছে। বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধা গ্রহণ করে গ্রামের অর্থনীতি সচল হয়েছে। প্রণোদনা এবং ভর্তুকি প্রদান করায় কৃষিতে ঘটে গেছে সবুজ বিপ্লব। শিক্ষা ও স্বাস্থ্য সেবা কার্যক্রম মানুষের জীবনকে সুন্দর ও সুরক্ষিত করছে।

প্রতিমন্ত্রী বলেন, সিংড়াতে হাইটেক পার্কসহ চারটি প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলছে। এসব স্থাপনার মাধ্যমে গড়ে উঠবে চলনবিল স্মার্ট সিটি। তৈরী হবে কর্মসংস্থানের সুযোগ। সিংড়ার তরুণরা এখন ঘরে বসেই বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারবেন। অনাগত ভবিষ্যৎ এখন সমৃদ্ধির জানান দিচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. মাহমুদা খাতুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )