1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

আমি শুধু প্রধানমন্ত্রীর বাহক হিসেবে কাজ করছি: মাশরাফি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৫৩ জন দেখেছেন

আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আমি দেশ তথা নড়াইলের উন্নয়নে না থাকলেও হয়তো কিছু যায় আসে না। কিন্তু সামগ্রিক উন্নয়ন করতে শুধু একজনের থাকা জরুরি, তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা আপনাদের মনেপ্রাণে বিশ্বাস ও আস্থা রাখতে হবে।

তিনি বলেন, আমরা শুধু আপার (শেখ হাসিনা) প্রতিনিধি এবং আপনাদের সেবক হিসেবে আছি। নড়াইলবাসী যা পেয়েছেন সব দিয়েছেন প্রধানমন্ত্রী, আমি শুধু বাহক হিসেবে আপনাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি মাত্র।

মাশরাফি বলেন, আপনাদের ভাগ্য উন্নয়নে কাজ করাই আমার দায়িত্ব। আমার প্রতি আস্থা রাখুন। আপনাদের জন্য আমি কাজ করে যাচ্ছি। নড়াইলে যে উন্নয়ন হয়েছে চ্যালেঞ্জ করে বলতে পারি বিগত চল্লিশ বছরেও এত কাজ হয়নি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে পারলে ২০২৭ সালের মধ্যে নড়াইলে একটিও কাঁচা রাস্তা থাকবে না। এই নিশ্চয়তা আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি। আপনারা বিগত চল্লিশ বছর ধরে ধৈর্য ধরেছিলেন, অনুরোধ করছি আর মাত্র তিন থেকে চার বছর অপেক্ষা করুন। নড়াইলের উন্নয়নের চিত্র আপনাদের চোখের সামনে দৃশ্যমান হবে, ইনশাআল্লাহ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )