1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

ঈদ যাত্রায় সড়ক-মহাসড়কে ভোগান্তি কমাতে ১৫ সিদ্ধান্ত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

ঈদযাত্রায় সড়ক ও মহাসড়কে যাত্রী ভোগান্তি ও যানজট কমাতে ১৫টি সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বনানীর বিআরটিএ সম্মেলন কক্ষে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নেওয়া ১৫ সিদ্ধান্ত— 

মহাসড়কের পার্শ্ববর্তী গরুর হাটগুলো সুশৃংখল করতে হবে, মহাসড়কের ওপর পশুবাহী ট্রাক থেকে পশু ওঠানামা করানো যাবে না, মহাসড়কের ওপর পশুবাহী ট্রাক পার্কিং করা যাবে না, অস্থায়ী হাটের অনুমতি দেওয়ার ক্ষেত্রে মহাসড়ক বা সড়কের যান চলাচল ও যানজটের বিষয়টি অবশ্যই বিবেচনায় নিতে হবে, পশুবাহী প্রত্যেক যানবাহনকে সামনে এবং পেছনে গন্তব্য হাটের নাম লিখে চলাচল করতে হবে এবং সড়ক-মহাসড়কের ওপর থেকে ব্যানার পোস্টার অপসারণ করতে হবে, ফিটনেসবিহীন, রোড পারমিট বিহীন গাড়ি এবং ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এছাড়া বর্ষায় সড়ক ও মহাসড়কের গর্ত সৃষ্টি হলে তা দ্রুত মেরামত করতে হবে, পদ্মা সেতু ও বঙ্গবন্ধু সেতুসহ অন্যান্য সেতুর ওপর গাড়ি নষ্ট হলে তা দ্রুত অপসারণ করতে হবে, চন্দ্রা, গাজীপুর, বাইপাইল ও তৎসংলগ্ন এলাকার গার্মেন্টসগুলোকে ধাপে ধাপে ছুটি দিতে হবে, গার্মেন্টস শ্রমিকরা যেন আনফিট গাড়ি ভাড়া করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে, মহাসড়কের কৌশলগত ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত পরিমাণে ‘রোড রেকার ট্রাক’ রাখতে হবে, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের লক্ষ্যে বিআরটিএর মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে, ঈদের আগের দিন জরুরি সার্ভিস ছাড়া ভারী ট্রাক, কাভার্ড ভ্যান, লরি বন্ধ রাখতে হবে এবং সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পগুলোকে ঈদের আগের ৭ দিন এবং পরের ৭ দিন ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে এবং এবারের ঈদ যাত্রায় যাত্রীদের চলাচলের সুবিধার্থে বিআরটিসির ৫০০টি বাসের ব্যবস্থা রাখা হবে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )