1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

উত্তরা পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, ৭ দালালকে দণ্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় দালাল চক্রের ৭ সক্রিয় সদস্যকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে র‍্যাব।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ।

র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা এসব তথ্য জানান।

তিনি বলেন, এম আর কম্পিউটারের স্বত্বাধিকারী মো. মাসুদ রানাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মো. মোস্তাফিজুর রহমানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মো. আমান উল্লাহকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ফারুক আহমেদকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, কে এম মহিউদ্দিন মিন্টুকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মো. কামরুল ইসলামকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মো. রেজাউল করিমকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. হারুন অর রশিদকে ২০০ টাকা জরিমানা করা হয়।

গ্রেফতারদের কাছ থেকে ১৬টি পাসপোর্ট এবং ১৮টি ডেলিভারি স্লিপ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )