1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

সুদানে গভর্নরকে অপহরণ করে হত্যা করল আধাসামরিক বাহিনী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

সুদানের পূর্ব দারফুরের আঞ্চলিক গভর্নর খামিস আববকরকে হত্যা করেছে দেশটির আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)।

বুধবার দারফুরের জেনেইনাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আলজাজিরার।

দুজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এপ্রিলের মাঝামাঝি সময়ে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে সুদানে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব দারফুরের নিহত গভর্নর খামিস আববকর লড়াইয়ের শুরু থেকেই আরএসএফের সমালোচনা করে আসছিলেন। তিনি এই বাহিনীর বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগও তুলেছিলেন। প্রকাশ্যে সমালোচনা করার কয়েক ঘণ্টা পরেই রাজ্যের গভর্নর হয়েও প্রাণ হারিয়েছেন তিনি।

সুদানের সেনাবাহিনী দাবি করেছে, পূর্ব দারফুরের গভর্নরকে প্রথমে তুলে নিয়ে যায় আরএসএফ। এর পর তাকে হত্যা করা হয়।

সেনাবাহিনী ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘সুদানের সাধারণ মানুষের বিরুদ্ধে যে জঘন্য অপরাধ আরএসএসফ সংঘটিত করছে, গভর্নর আববকরকে হত্যার বিষয়টি তাদের নৃশংসতায় নতুন অধ্যায় যুক্ত করেছে।’

২০২১ সালে সামরিক অভ্যুত্থানে সুদানে বেসামরিক সরকারের পতন ঘটনো হয়। এর পর দেশ শাসন করছিল সেনাবাহিনী। কিন্তু সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক সহযোগী ও আরএসএফপ্রধান মোহাম্মদ হামদান দাগলুর মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এ নিয়ে আলোচনা ব্যর্থ হলে গত ১৫ এপ্রিল রাজধানী খারতুমে সেনাবাহিনীর ব্যারাকে হামলা করে বসে আরএসএফ।

দুই বাহিনীর লড়াইয়ে সুদানে এখন পর্যন্ত ১ হাজার ৮০০ মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্ট (এসিএলইডি)।

জাতিসংঘ জানিয়েছে, চলমান এ লড়াইয়ের কারণে সুদানে ২০ লাখ মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এ ছাড়া চার লাখ ৭৬ হাজার মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )