1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

আজ আষাঢ়ের প্রথম দিন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

আষাঢ়ের প্রথম দিন আজ। ষড়ঋতুর দেশে দ্বিতীয় ঋতু বর্ষার শুরু। অন্য বছর আষাঢ় শুরুর আগেই বৃষ্টি শুরু হয়। তবে এ বছর বৃষ্টির দেখা খুব একটা পাওয়া যায়নি।

বর্ষা নিয়ে কবি-সাহিত্যিকরা লিখেছেন অগুনতি কবিতা-গান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষার প্রতি ভালোবাসায় লিখেছেন, ‘আজি ঝরো ঝরো বাদল দিনে।’ বর্ষার আগমনে গাছে গাছে শোভাবর্ধন করে কদমফুল। মেঘের গুড়ুম গুড়ুম গর্জনে ময়ূর নাচে পেখম তুলে। আষাঢ় ও শ্রাবণ দুই মাস বর্ষাকাল। যা আমাদের জন্য অপরিহার্য এক ঋতু। অনুর্বর মাটি বর্ষা এসে উর্বর করে। নদী, মাঠ, ঘাটের দেশ বর্ষায় ভরে ওঠে সবুজে-শ্যামলে। স্নিগ্ধ করে তোলে মন।

আবহাওয়াবিদরা বলেন, বর্ষা মানে উৎস, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু গতি পেতে শুরু করবে। বাংলাদেশের ওপর পুবালি লঘুচাপ প্রভাব ফেলে। আবহাওয়ার ব্যাকরণ মেনেই এভাবেই শুরু হয় বর্ষার চিরাচরিত পথচলা।

শহরের একঘেয়ে যান্ত্রিক জীবনে বর্ষা কিছুটা হলেও প্রভাব ফেলে। বৃষ্টি শহরের ধুলোবালিকে বশ করে। আষাঢ়ের প্রথম দিনে আমরা সবাই ওই চাতকচাতকীর মতো উষ্ণ হৃদয় লয়ে দাঁড়ায়ে আছি, বরিষ ধরা মাঝে শান্তির বারি স্বাগত জানানোর অপেক্ষায়।

বর্ষা বরণে আজ রাজধানীজুড়ে থাকছে নানা অনুষ্ঠান। বাংলা একাডেমিতে থাকছে উদীচীর আয়োজন, গেন্ডারিয়ার মিল ব্যারাকে জাতীয় বর্ষা উদযাপন পরিষদের অনুষ্ঠান। শিল্পকলা একাডেমি ও ছায়ানটেও হবে বর্ষা উদযাপন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )