1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

ঢাকা-১৭ উপনির্বাচন; মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১০৭ জন দেখেছেন

গত ১৫ মে মৃত্যুবরণ করেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক)। এরপর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এই আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বৃহস্পতিবার (১৫ জুন)। আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র অনলাইনে জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল বুধবার (১৪ জুন) ঢাকা-১৭ আসনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন বলেন, এ পর্যন্ত তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। আজ আওয়ামী লীগ মনোনীত অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত মনোনয়ন জমা দেবেন বলে জানা গেছে।

তফসিল অনুযায়ী, উপ-নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সেই সময় ধরে পরবর্তী পাঁচ বছর মেয়াদ ধরলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ আসনটিতে যিনি নির্বাচিত হবেন, তিনি ছয় মাসের মতো সময়ের জন্য সংসদ সদস্য হবেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )