নাহিদুজ্জামান, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:‘ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে সব শিশু দুধ পাবে অনায়াসে’ এ প্রতিপাদ্য রেখে রংপুরের তারাগঞ্জে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে বুধবার দুপুর ১২ টায় কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের তথ্য মতে, এলডিডিপি প্রকল্পের আওতায় সারাদেশে পরীক্ষামূলক ভাবে তিনশ’টি বিদ্যালয়ের মধ্যে তারাগঞ্জে কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৬২ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি ২০২৫ সালের জুন মাস পর্যন্ত চলবে। এ প্রকল্পের আওতায় প্রতিটি শিক্ষার্থীদের মাঝে প্রতিদিন ২০০ মিলি করে (১টি প্যাকেট) দুধ দেওয়া হবে। এ প্রকল্পের মাধ্যমে পরবর্তীতে ধাপে ধাপে সকল প্রাথমিক বিদ্যালয়গুলোতে ও কর্মসূচি চালু করা হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান (লিটন), স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ কে এম ফরহাদ নোমান, সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারী সার্জন (ভিএস) ডাঃ আব্দুল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ বোস্তামী ও সাবিনা ইয়াসমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীলরতন দেব, এল ই ও ডাঃ সৌদিয়া আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার রায়, এলএফএ মহসিন আলী, ও খাদিজা আক্তার, এলএসপি রেজাউল ইসলাম রেজা, মহসিন আলী, বেবী আক্তার, আসাদুর রহমান, তারাগঞ্জ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক ও উপজেলায় কর্মরত রানী পল্লী চিকিৎসক ও কৃত্রিম প্রজনন কর্মীরা।