1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বরখাস্ত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে দায়েরকৃত ছাত্রলীগ নেতা জামিউল ইসলাম জীবন হত্যা মামলার চার্জশিট (অপরাধ) আদালত গ্রহণ করায় চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

একই সঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাময়িকভাবে বরখাস্ত হওয়ায় পরিষদের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-০১ শাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা যায়।

চিঠি প্রাপ্তির পর থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানা গেছে। এর আগে ওই মামলাজনিত কারণে উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদ কারাগারে অবস্থান করায় আর্থিক সাক্ষরিত ক্ষমতা হারান। এই অবস্থায় মন্ত্রণালয়ের নির্দেশে উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজিনা আক্তার জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাময়িকভাবে বরখাস্ত হওয়ার খবর বিভিন্ন লোকমুখে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছেন। তবে এখনও মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি হাতে পাননি। চিঠি হাতে পাওয়ার পর মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখা হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর দিনগত রাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদ ও তার তিন ভাইসহ অন্যরা ছাত্রলীগ নেতা জামিউল ইসলাম জীবনকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৩ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত ছাত্রলীগ নেতা জীবনের মা জাহানারা বেগম বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা রুজু করেন।

ওই মামলার পর থেকে পলাতক ছিলেন আসাদ। পরবর্তীকে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফিরে আসেন তিনি। পরে অন্য একটি মারামারি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠায়। এছাড়া উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতের নির্দেশে কারাগারে রাখা হয় তাকে। এরপর দীর্ঘদিন কারাগারে অবস্থান করা অবস্থায় আইনজীবীর মাধ্যমে উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি। অন্যদিকে মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট প্রদান করে। প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় এবং আদালত চার্জশিট (অপরাধ) গ্রহণ করায় বৃহস্পতিবার চেয়ারম্যান পদ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়

এ বিষয়ে জানতে নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )