1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

কাতারের পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম কাতারের পররাষ্ট্র সচিব ড. আহমাদ হাসান আল হাম্মাদির সঙ্গে বৈঠক করেছেন। বুধবার অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও কাতারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এসময় বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ ও আধাদক্ষ জনবল নিয়োগের বিষয়টি নিয়ে নিজেদের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন কাতারের পররাষ্ট্র সচিব।

তিনি জানিয়েছেন, ‘বাংলাদেশ থেকে আরও দক্ষ জনবল নিয়োগের বিষয়টি কাতার সরকার বিবেচনা করবে।’ বৈঠকে দ্রুততম সময়ে সাক্ষাৎকার আয়োজন এবং এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতারে দু’টি সফল সফর আয়োজন করায় দূতাবাসকে সহযোগিতার জন্য কাতারের পররাষ্ট্র সচিবকে ধন্যবাদ জ্ঞাপন করেন রাষ্ট্রদূত।

একইসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রধানমন্ত্রীর কাতার সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী হবে। বৈঠকে রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশ কাতারের আমিরের আসন্ন সফরের বিষয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে। একইসঙ্গে সফরটিকে তাৎপর্যপূর্ণ করার লক্ষ্যে কাতারের আমির কর্তৃক বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সফরের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত ও কাতারের পররাষ্ট্র সচিব দেশটির আমিরের আসন্ন রাষ্ট্রীয় সফরের তারিখ নিয়ে আলোচনা করেন। কাতারের পররাষ্ট্র সচিব উল্লেখ করেন, আমিরি দেওয়ান এর সঙ্গে সমন্বয়পূর্বক মহামান্য আমিরের সফরের সম্ভাব্য তারিখ শীঘ্রই জানানো হবে। এসময় কাতারের আমিরের বাংলাদেশ সফরকালীন দুই দেশের মধ্যে প্রক্রিয়াধীন সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়।

কাতারের পররাষ্ট্র সচিব দেশটির আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের বিষয়টি উল্লেখ করেন। পররাষ্ট্র সচিব অদূর ভবিষ্যতে বাংলাদেশে তার সফরের বিষয়েও রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক বিভাগের পরিচালক অ্যাম্বাসেডর ইউসুফ বিন সুলতান ইউসুফ লারাম ও দূতাবাসের উপ-প্রধান মো. ওয়ালিউর রহমান উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )