1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

অপহরণের শিকার ঢাবি ছাত্র, ৯৯৯ ফোনে উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

রাজধানীর মালিবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বান্ধবীর সঙ্গে দেখা করতে গেলে অপহরণ তাকে আটকে রেখে মারধর করা হয়। পর নগ্ন করে তোলা হয় ছবি। পাশাপাশি পরিচিতিদের মেসেঞ্জারে চাওয়া হয় টাকা।

জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ এমন অভিযোগ পেয়ে তথ্য-প্রযুক্তির সহয়তায় ওই ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।

গ্রেপ্তাররা হলেন- দীন ইসলাম (২৭) ও সাইফুল ইসলাম অপূর্ব (২৮)।

বুধবার ১৪ জুন বিকেলে ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া আ্যন্ড পাবলিক রিলেশন্স অফিসার) আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।

তিনি বলেন, আজ বুধবার সকাল পৌনে দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল থেকে ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার হলের জুনিয়র শিক্ষার্থী ইসলামিক স্টাডিজ বিভাগের এক ছাত্র বান্ধবীর সঙ্গে দেখা করতে গতকাল মঙ্গলবার রাতে মালিবাগ যায়। ভোররাতের দিকে তারা জানতে পারেন, ওই শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে। তার ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। তবে তার মেসেঞ্জার আ্যকাউন্ট ব্যবহার করে পরিচিতজনদের কাছে থেকে টাকা চাওয়া হচ্ছে।

মেসেঞ্জারের মাধ্যমে আটক শিক্ষার্থী জানাচ্ছিল তাকে খুব মারধর করা হয়েছে এবং নগ্ন করে ছবি তোলা হয়েছে। এক লাখ টাকা না পেলে তাকে ছাড়া হবে না। এ অবস্থায় কলার দ্রুত পুলিশী সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।

৯৯৯ কলটেকার কনষ্টেবল সায়েমউদ্দীন কলটি রিসিভ করেছিলেন। কনষ্টেবল সায়েম তাৎক্ষণিকভাবে খিলগাঁও থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়। ৯৯৯ ডিসপাচার এসআই জয়ন্ত ঘরামী সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে পুলিশী তৎপরতার আপডেট নিতে থাকেন।

তথ্য-প্রযুক্তির মাধ্যমে দক্ষিণ গোড়ানের একটি বাসায় ভুক্তভোগী শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করে খিলগাঁও থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অপহরণ ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার শিক্ষার্থীকে (২৩) উদ্ধার করে। এছাড়া অপহরণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা এসআই জসিম উদ্দীন ৯৯৯-কে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )