1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

টিসিবির কার্ডে জুলাই থেকে পরিবারপ্রতি ৫ কেজি চাল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের আগামী জুলাই মাস থেকে তেল, চিনি ও মশুর ডালের পাশাপাশি ৫ কেজি করে চাল দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়াও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশে প্রতি লিটার সয়াবিন তেলে ১০ টাকা হ্রাস করা হয়েছে যার সুফল টিসিবির কার্ডধারীরাও পাচ্ছে বলেও জানান তিনি।

 

আজ ১৩ জুন মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। আজ রাজধানীর তেজগাঁওয়ে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে আমরা প্রতি মাসে এক কোটি পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, মশুর ডাল এবং রমজান মাসে ছোলা ও খেজুর বিতরণ করে থাকি। আগামী মাস থেকে প্রতি কার্ডের বিপরীতে ৫ কেজি করে চাল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের এক কোটি কার্ডধারী পরিবারের মাঝে এখন অন্যান্য পণ্যের পাশাপাশি ভর্তুকি মূল্যে চাল দেয়া হবে।

টিপু মুনশি বলেন, বৈশ্বিক পরিস্থিতি কারণে দেশে দ্রব্যমূল্য কিছুটা ঊর্ধ্বগতি। তারপরেও আমরা মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছি। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম কমানো হয়েছে। এছাড়া চিনি ও ডাল ছাড়াও অন্যান্য পণ্যের দাম কমানোর বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরোও বলেন, টিসিবির মাধ্যমে যাদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে তাদের হাতে এসব পণ্য ঠিকমতো যাচ্ছে কিনা তা মনিটরিং করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং যদি কেউ অনিয়ম করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টিসিবির কার্ড স্মার্ট করার কাজ চলমান রয়েছে। এই কাজ সম্পন্ন হলে যেকোনো অনিয়ম রোধ করা সম্ভব হবে। শুধু ঢাকাতেই নয় সারাদেশের সকল কার্ডই স্মার্ট কার্ডে রূপান্তর করা হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, করোনা পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য বিতরণ অব্যাহত থাকবে। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এসময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আরিফুল হাসান, উত্তর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সফিউল্লাহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )