1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে শিক্ষা এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি করা: হাবিপ্রবি ভিসি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ, বিজ্ঞান ও সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের সহযোগী অধ্যাপক ও অধ্যাপকবৃন্দের জন্য “স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ফর দ্যা টিসার্স অব এইসএসটিইউ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার হাবিপ্রবিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও অধ্যাপকবৃন্দের জন্য “স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ফর দ্যা টিসার্স অব এইসএসটিইউ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম. কামরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন, এর মূল লক্ষ্য হল উক্ত জেলার সারাউন্ডিংসের উপর গুরুত্ব প্রদান করা। প্রতিটি বিশ্ববিদ্যালয় যদি সেই এলাকার সারাউন্ডিংসকে ফোকাস করে, তাহলে সারা দেশকে ফোকাস করা হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে শিক্ষা এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি করা এবং সেই জ্ঞান বিতরণ করতে হবে। জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে গবেষণার কোন বিকল্প নেই। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষকতার পাশাপাশি অন্যতম প্রধান কাজ হলো গবেষণা।

আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড.বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদার রহমান প্রমুখ। এতে রিসোর্স পার্সন ছিলেন আই.ইউ.বি.এ.টি এর আইকিউএসি’র ডিরেক্টর ও স্ট্যাটিস্টিকস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. খোন্দকার সাইফ উদ্দিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )