1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

আদালতে হাজিরা দেওয়ার আগে বিপাকে ট্রাম্প

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

রাষ্ট্রীয় গোপন নথি সরানো মামলায় মঙ্গলবার আদালতে হাজিরা দেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যেই ওই মামলায় হাজিরা দিতে তিনি ফ্লোরিডায় পৌঁছে গেছেন। কিন্তু আদালতে হাজিরার আগেই বিপাকে পড়লেন ট্রাম্প। কেননা, রিপাবলিকান এই নেতার দুই শীর্ষ অ্যাটর্নি (আইনজীবী) পদত্যাগ করেছেন।

মঙ্গলবার ট্রাম্পের হয়ে কোন আইনজীবী আদালতের যুক্তিতর্কে অংশ নেবেন, তা নিয়েই এখন আলোচনা চলছে। যোগ্য আইনজীবীকে হন্যে হয়ে খুঁজছে ট্রাম্পের আইন বিষয়ক পরামর্শদাতা দল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলবার আদালতে ট্রাম্পের হয়ে যুক্তিতর্কে অংশ নিতে পারেন তার অ্যাটর্নি টড ব্লাঞ্চ। তবে তিনি শেষ পর্যন্ত যুক্তিতর্কে অংশ নিবেন কি না, তা স্পষ্ট নয়।

গত সপ্তাহান্তে একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলেছে ট্রাম্পের দল। তবে শেষ পর্যন্ত মঙ্গলবার আদালতে ট্রাম্পের হয়ে কোন আইনজীবী যুক্তিতর্ক করবেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সিএনএন-এর প্রতিবেদন বলছে, ফ্লোরিডার অনেক আইনজীবী নিজে থেকেই ট্রাম্প শিবিরের সঙ্গে যোগাযোগ করেছেন। গত শুক্রবার ট্রাম্পের দুই শীর্ষ অ্যাটর্নি জিম ট্রাস্টি এবং জন রাওলি ইস্তফা দেন। তার পর ব্লাঞ্চকে এই মামলায় আইনজীবী হিসেবে নিযুক্ত করার কথা জানান ট্রাম্প। তবে মঙ্গলবার তিনি যুক্তিতর্কে অংশ নেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

বুধবার ট্রাম্পের জন্মদিন। তার আগের দিনই আদালতে হাজিরা দেবেন প্রাক্তন প্রেসিডেন্ট। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, হোয়াইট হাউস ছাড়ার সময়ে রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংক্রান্ত, পরমাণু গবেষণা সংক্রান্ত প্রায় ১০০টি নথি নিজের ফ্লোরিডার বাড়িতে নিয়ে গেছেন ট্রাম্প। দেশের প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্টের বিরুদ্ধে দাখিল করা ৪৯ পাতার চার্জশিটের ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত। ট্রাম্পের বিরুদ্ধে যে ৩৭টি অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে ৩১টির মূল বিষয়ই হল, ‘ইচ্ছাকৃতভাবে দেশের গুরুত্বপূর্ণ এবং গোপন নথি নিজের কাছে’ রেখে দিয়েছেন তিনি। এই অভিযোগের পাল্টা সরব হয়েছেন ট্রাম্প। বিচারব্যবস্থাকে হাতিয়ার করে তাকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে বলে জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন তিনি। সব মিলিয়ে, ট্রাম্পের কোর্টে হাজিরা আন্তর্জাতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ, ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রার্থী হতে পারবেন কি না, তা এক প্রকার নিশ্চিত হবে এই শুনানিতে কী রায় হয় তার উপর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )