1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

রাশিয়ার প্রতি ‘পূর্ণ সমর্থন ও সংহতি’ ঘোষণা কিমের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

উত্তর কোরীয় নেতা কিম জং উন রাশিয়ার প্রতি ‘পূর্ণ সমর্থন ও সংহতি’ ঘোষণা করেছেন। সেই সঙ্গে তার দেশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘হাতে হাত রেখে’ কাজ করতে চায় বলেও প্রস্তাব দিয়েছেন তিনি।

দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ-এর বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট পুতিনকে পাঠানো এক বার্তায় নিজের এ আগ্রহের কথা ঘোষণা করেন কিম জং উন।

খবরে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করে উত্তর কোরীয় নেতা বলেন, দুই দেশের নাগরিকদের যৌথ আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে এ সহযোগিতা জরুরি।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধে মস্কোর প্রতি তার দেশের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে বলেও জানান কিম জং উন। অবশ্য এক্ষেত্রে সরাসরি যুদ্ধ শব্দটি ব্যবহার করেননি উত্তর কোরিয়ার নেতা।

রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে পাঠানো বার্তায় কিম আরও বলেছেন, নিঃসন্দেহে ন্যায়পন্থিদের বিজয় হবে। রাশিয়ার জনগণের ‘বিজয়ের ইতিহাস’ আরও সমৃদ্ধ হবে। শত্রু ভাবাপন্ন দেশগুলোর ক্রমাগত হুমকি মোকাবিলায় প্রেসিডেন্ট পুতিনের ‘সঠিক সিদ্ধান্ত ও দিকনির্দেশনার’ ভূয়সী প্রশংসাও করেন উত্তর কোরিয়ার নেতা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )