1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আরও শক্তি জুগিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। এরই মধ্যে ভারতের পশ্চিম উপকূলে এর প্রভাব পড়তে শুরু করেছে। ঝড়ো হাওয়ার দাপটে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। এ অবস্থায় ‘বিপর্যয়’ মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি কেমন, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এটি আগামী ১৫ জুন পাকিস্তানের কেটি বন্দর এবং ভারতের গুজরাটে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। বিমানগুলোকে নিরাপদ স্থানে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় পাকিস্তানের আবহাওয়া অধিদফতরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনী, পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি অর্থরিটি, পাকিস্তান কোস্ট গার্ডকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

ঘূর্ণিঝড় বিপর্যয়কে শক্তিশালী ঝড় ভাবা হচ্ছে। এ ঝড়ের কারণে সিন্ধ এবং বেলুচিস্তানকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সমন্বয় মন্ত্রী শেরি রহমান।

ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার (১১ জুন) সন্ধ্যায় মুম্বাইয়ে ভারি বৃষ্টির পাশাপাশি তীব্র ঝড়ো হওয়া বয়ে যায়। এতে মুম্বাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। বেশ কয়েকটি ফ্লাইট বাতিলও হয়। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে গিয়ে বিমান ওঠানামা ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েন বহু যাত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )