1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের নীতির পরিবর্তন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের নীতির কোন পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার ১১ জুন দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জামায়াতকে সমাবেশ করতে দেওয়ায় দলটির সঙ্গে নীতির কোন পরিবর্তন হয়েছে কি-না, এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জামায়াত ইসলামের সমাবেশ এটিই প্রথম নয়। তারা প্রায়ই বায়তুল মোকাররমের উত্তর গেইটে কর্মসূচি পালন করে, সমাবেশ থেকে ভাংচুরের মতো ঘটনাও ঘটায়।

‘এবার তারা মাঠে সমাবেশ করতে অনুমতি চেয়েছে কিন্তু আমরা পারমিশন দেইনি। পরে তারা আবদ্ধ স্থানে অর্থাৎ ইনডোরে মিটিং করতে চেয়েছিল। পরে মৌখিকভাবে কমিশনার মহোদয় তাদের অনুমতি দিয়েছে। তার মানে এই নয় যে, আমরা আমাদের নীতি থেকে সরে এসেছি।’

মন্ত্রী আরও বলেন, যেকোন রাজনৈতিক দল যারা অনুমোদিত নয় তারাও যেকোন সময় ইনডোরে কর্মসূচি পালন করতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )