1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক হলেন জোহা ; গঙ্গাচড়ায় নেতাকর্মীদের উচ্ছ্বাস ও মিষ্টি বিতরণ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৬৩ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রংপুর জেলা শাখার নব ঘোষিত কমিটিতে গঙ্গাচড়া উপজেলার কৃতি সন্তান শরীফ নেওয়াজ জোহা’কে আহ্বায়ক নির্বাচিত হওয়ায় আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে নেতাকর্মীসহ সাধারণ মানুষজন। চলছে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ।

এর আগে গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদল পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে রংপুর জেলায় আহবায়ক কমিটির অনুমোদন করেন। ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশের পর গঙ্গাচড়া উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে এক উৎসবমুখর আমেজের সৃষ্টি হয়। সেই আমেজে উচ্ছ্বসিত ছাত্রদলের নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যায় উপজেলার জিরো পয়েন্টে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এছাড়াও উক্ত কমিটিকে স্বাগত জানিয়ে গঙ্গাচড়া উপজেলা সদর, লক্ষিটারি ইউনিয়নসহ মহিপুর এবং উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ, গঙ্গাচড়া উপজেলার কৃতি সন্তান শরীফ নেওয়াজ জোহা’কে জেলা কমিটির আহ্বায়ক নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।
এসময় গঙ্গাচড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক আখতারুজ্জামান তিতাস, যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল ইসলাম মুন্না, রংপুর জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সাধারণ সম্পাদক শরীফ আহমেদ রিয়াদ, সদস্য মোকলেছুর রহমান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সবুজ মিয়া, গঙ্গাচড়া উপজেলা ছাত্রদলের সদস্য মীর হাসান নিবিড়, লক্ষিটারী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ লাভলু, বেতগাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মাসুদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহানুর রহমান সুজন, প্রচার সম্পাদক হাসানুর রহমান হারেছসহ গঙ্গাচড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে গঙ্গাচড়া সদর, লক্ষীটারি, মহিপুর, গজঘন্টা, বড়াইবাড়ি, কোলকোন্দ ও বেতগাড়িসহ উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাসে মেতে পড়েছেন। তারা মিষ্টি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )