1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

তেলের দাম আরও কমেছে, তবে কী ব্যর্থ হচ্ছে সৌদির চেষ্টা?

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৫৫ জন দেখেছেন

‘সংযম, সংযম, আরো একটু ধৈর্য্য’ সৌদি আরবের জ্বালানি মন্ত্রীকে হয়তো নিজেকে এভাবেই স্বান্তনা দিতে হচ্ছে। কারণ তেল উৎপাদন কমানোর ঘোষণায় বিশ্ব বাজারে দাম বাড়বে বলেই প্রত্যাশা করেছিলেন তিনি। তবে সেই আশায় এ সপ্তাহেও গুঁড়ে বালি।

ওপেকভুক্ত দেশগুলো নতুন করে তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়ে দাম ব্যারেল প্রতি ৮০ ডলারের কাছাকাছি কিংবা কিছুটা উপরে নিয়ে যেতে চেয়েছিল। তবে শুক্রবার দেখা গেছে উল্টো বিশ্ব বাজারে কমেছে তেলের দাম।

সৌদি আসন্ন জুলাই মাস থেকে তেলের উৎপাদন দিনে ১০ লাখ ব্যারেল কমানোর ঘোষণা দিয়েছে। দেশটির দাবি, ক্রমবর্ধমান তেলের দাম কমতে থাকায় বাজার স্থিতিশীল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৭ ডলার কমে দাঁড়ায় ৭৪ দশমিক ৭৯ ডলারে। সেই সঙ্গে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১২ ডলার কমে দাঁড়িয়েছে ৭০ দশমিক ১৭ ডলারে।

তবে এই হিসেব আপাতত সৌদিকে হতাশ করলেও আগামী সপ্তাহগুলোতে ভিন্ন চিত্র দেখা যেতে পারে। কারণ ওপেকভুক্ত দেশগুলো বিশ্ব বাজারের ৪০ শতাংশ তেল সরবরাহ করে থাকে। আর সেই সরবরাহে ঘাটতি দেখা দিলে বাড়তে পারে তেলের দাম।

সূত্র: রয়টার্স

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )