1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

মাছ ব্যবসায়ীকে নিজ প্রজেক্টে কুপিয়ে হত্যা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে দুলাল চন্দ্র দাস (৫৫) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার ৯ জুন রাতে বাড়ির পাশ্ববর্তী মাছের প্রজেক্ট পাহারা দেওয়া অবস্থায় তার মাথা, মুখ ও গলার অংশে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে।

আজ শনিবার সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীণ পাড় গ্রাম থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

দুলাল চন্দ্র দাস ওই গ্রামের পরেশ চন্দ্রা দাসের ছেলে।

 

নিহতের ভাই প্রাণ দাস বলেন, আমাদের বাবা-দাদার মাছের ব্যবসা। সে সুবাদে আমরাও মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। বাড়ির পাশে আমাদের মাছের কয়েকটি প্রজেক্ট রয়েছে। প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতে খাওয়া শেষে মাছ পাহারা দিতে পুকুর পাড়ে গিয়ে একটি চেয়ার নিয়ে বসেন দুলাল চন্দ্র দাস। শনিবার ভোরের দিকে পুকুর পাড়ে চেয়ারে বসা অবস্থায় দুলালের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন চাচাতো ভাই রতন চন্দ্র দাস। কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা কেউ বুঝতে পারছে না। এমন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।

বেগমগঞ্জ সার্কেল নাজমুল হাসান রাজিব বলেন, খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাতের অন্ধকারে চেয়ারে বসা অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )