1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

বরিশাল সিটি নির্বাচন: প্রচারণার শেষ দিন আজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৬১ জন দেখেছেন

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে প্রচারণার শেষ আজ। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী শনিবার দিবাগত রাত বারোটা পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আগামী ১২ জুন সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, সিটি নির্বাচন ঘিরে সাড়ে চার হাজার আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। এছাড়াও দশ প্লাটুন বিজিবি আজ রাতে নগরীতে প্রবেশ করবে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনের রির্টানিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এছাড়াও ভোট কেন্দ্রের সকল কার্যক্রম আগামীকালের ভেতর সম্পন্ন করা হবে। সোমবার ১২ জুন সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হবে।

বিসিসি নির্বাচনে মেয়র প্রার্থী ৭জন, ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪২ জন, এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১১৮জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার এবার ভোট প্রদান করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )