1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়া বেতগাড়িতে নৌকার পক্ষে আ’লীগ নেতা এ্যাড. রাজু’র গনসংযোগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৮৩ জন দেখেছেন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে গনসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু।

শুক্রবার (৯ জুন) বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত উপজেলার বেতগাড়ি ইউনিয়নের চান্দামারী,চন্দনের হাট, খিলালগঞ্জ ও বেতগাড়ি বাজার এলাকায় এ গনসংযোগ করেন তিনি।

আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে,গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন।

তিনি বলেন, আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরেই। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

গনসংযোগ কালে উপস্থিত ছিলেন

জেলা আওয়ামী লীগের সদস্য জাসেম বিন জুম্মন, আতিক ঊল আলম কল্লোল, মিজানুর রহমান তুহিন,আবু সাঈদ সুমন, রফিকুল ইসলাম,মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন, গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, যুব ও ক্রীড়া সম্পাদক ছালেক সরকার,চন্দনপাট ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান,  বেতগাড়ি ইউনিয়ন চেয়ারম্যান ও বেতগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাইমিন মারুফ,সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মানিক,বেতগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নির্মলেন্দু গোস্বামী,স্থানীয় আ’লীগ নেতা দেব দুলাল, গঙ্গাচড়া উপজেলা কৃষক লীগের সভাপতি দেবদাস,সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব মিঠু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি এম শাহজালাল, ইউনিয়ন আওয়ামী লীগের নয়া মেম্বার, রেজাউল, দুলু মিয়া, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আজিজুল ইসলাম বাবলু মাষ্টার, সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র রায় মেম্বার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কৌশিক সাধারণ সম্পাদক লিটন, ছাত্রলীগের সভাপতি শেখ জুয়েল সাধারণ সম্পাদক লাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত,দীর্ঘ দিন ধরে রংপুর ১ আসন (গঙ্গাচড়া ও সিটি করপোরেশন আংশিক) এলাকায় সরকার দলীয় সংসদ সদস্য না থাকায় কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত এই এলাকার মানুষ। তাই বিভিন্ন সময় স্থানীয় নেতাকর্মীরা ও সাধারণ মানুষ এই এলাকা থেকে আ’লীগ নেতা এ্যাড. রেজাউল করিম রাজুকে নৌকা মার্কার প্রার্থী করার দাবি তুলে আসছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )