1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

পেঁয়াজের দাম কিছুটা কমলেও বেড়েছে মাছের দাম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

রাজধানীর বাজারগুলোতে বেড়েছে মাছের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়ে বাজারে বিক্রি হচ্ছে মাছ। তেলাপিয়া ও পাঙ্গাশের কেজিও ২০০ টাকার ওপর। ফলে সীমিত আয়ের মানুষের কষ্ট আরো বেড়েছে।

এদিকে আমদানি বন্ধের অজুহাতে দেড় মাসের ব্যবধানে ৩০ থেকে ৩৫ টাকা কেজির পেঁয়াজ বাজারে বিক্রি হতে শুরু করে ১০০ টাকায়।

সম্প্রতি পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় কমতে শুরু করেছে দাম। সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমে বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ প্রবেশ শুরু করলে দাম আরো কমবে বলে জানান ব্যবসায়ীরা।

বাজারে তেলাপিয়া ও পাঙ্গাশ আকারভেদে কেজি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। চাষের নলা রুই বিক্রি হচ্ছে কেজি ২৫০ থেকে ২৬০ টাকা, দেড় কেজি ওজনের রুই বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি, দুই কেজি ওজনের বেশি রুই বিক্রি হচ্ছে কেজি ৩৫০ থেকে ৪০০ টাকায়। মাঝারি আকারের কাতল কেজি ৩৫০ টাকা, একটু বড় আকারের কাতল কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। পাবদা মাছ কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা, টেংরা মাছ কেজি ৭০০ টাকা, চিংড়ি মাছ কেজি (আকারভেদে) ৬০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা, সোনালি মুরগি কেজি ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিম ডজনপ্রতি ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে, পাড়া-মহল্লার দোকানে বিক্রি হচ্ছে ১৫০ টাকা ডজন। আলুর (বড় সাইজের) দাম বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা। দেশি পেঁয়াজ কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমে ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। আদা আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। কেরালা জাতের আদা কেজি ৩০০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে চীনা আদা কেজি ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। রসুন আমদানি করা ও দেশি কেজি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। খোলা চিনি কেজি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।

রাজধানীর জোয়ারসাহারা বাজারের মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ‘এখন নতুন করে মাছ চাষের সময়। ফলে মাছের ঘেরগুলো থেকে পুরনো মাছ তুলে বিক্রি করে নতুন মাছ ছাড়ছেন অনেকে। এ কারণে বাজারে মাছের সরবরাহ কিছুটা কম। পাইকারি বাজার থেকে আমরা কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশি দিয়ে মাছ কিনছি।’

বাজারে সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা নাগালের মধ্যে। কাঁচা মরিচ কেজি ১২০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, বেগুন মানভেদে কেজি ৭০ থেকে ৮০ টাকা, টমেটো কেজি ৬০ থেকে ৭০ টাকা, শসা কেজি ৪০ থেকে ৬০ টাকা, করলা কেজি ৬০ টাকা, বরবটি কেজি ৭০ থেকে ৮০ টাকা, পেঁপে কেজি ৫০ থেকে ৬০ টাকা, চালকুমড়া পিস ৫০ টাকা, কাঁকরোল কেজি ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙ্গা ও চিচিঙ্গা কেজি ৬০ টাকা এবং কচুরমুখী কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর রামপুরা কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, ‘এখন আগের তুলনায় বাজারে সবজির দাম কিছুটা কম। ৪০ থেকে ৬০ টাকার মধ্যে বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )