1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণে ১১ জন নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৫৮ জন দেখেছেন

আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি মসজিদে বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে হামলায় নিহত তালেবানের প্রাদেশিক উপ গভর্নরের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান চলাকালে এই বিস্ফোরণ ঘটে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাদাখস্থান প্রদেশের এই বিস্ফোরণে ৩০ জনের বেশি আহত হয়েছেন। এই প্রদেশের অবস্থান দেশটির উত্তরে দিকে। এটি চীন ও তাজিকিস্তান সীমান্তঘেঁষা একটি প্রদেশ।

নিহতদের মধ্যে রয়েছেন উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের পুলিশের সাবেক কমান্ডার সাইফুল্লাহ শামিম। এক বিবৃতিতে আরেক পুলিশ প্রধান নাজিবুল্লাহ বাদাখশি শোক প্রকাশ করেছেন।

আশরাফ নায়েল নামে ফায়েজাবাদের এক বাসিন্দা বলেন, তিনি আদালত ভবনের কাছে ছিলেন। বেলা ১১টার দিকে বিস্ফোরণের শব্দ শুনতে পান। মসজিদের দেওয়ালের কারণে খুব বেশি শব্দ শোনা যায়নি। পরে ঘটনাস্থলে অনেক অ্যাম্বুলেন্স ছুটে আসে।

এর আগে গেল মঙ্গলবার বাদাখস্থানের ডেপুটি গভর্নরকে হত্যার দায় স্বীকার করে ইসলামিক স্টেটসের জঙ্গিরা। ইসলামিক স্টেট বেশ কয়েকটি শহরে বড় হামলার দায় স্বীকার করায়, তালেবান প্রশাসন সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )