1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

বাজেট ডিব্রিফিং সেশন এমপিদের গুরুত্বপূর্ণ ধারণা দিচ্ছে: স্পিকার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১০৭ জন দেখেছেন

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাজেট ডিব্রিফিং সেশনে সংসদ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণে বাজেট ডিব্রিফিং সেশন এগিয়ে যাবে। তিনি আরও বলেন, বাজেট ডিব্রিফিং সেশন সংসদ সদস্যগণকে বাজেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ ধারণা দিচ্ছে।

সোমবার ‘বাজেট হেল্প ডেস্ক ২০২৩’ এর আওতায় ‘ সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-৩ ও ৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ ভবনের শপথকক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন, ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়লগের সহযোগিতায় সংসদ সচিবালয়ের বাজেট এনালাইসিস ও মনিটরিং ইউনিট (বামু) এই আয়োজন করে।

শিরীন শারমিন চৌধুরী বলেন, বাজেট ডিব্রিফিং সেশনগুলোতে বিশেষজ্ঞ আলোচক, রিসোর্স পারসন এবং বাজেট সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রধানদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এর ফলে বাজেট বিষয়ক পারস্পরিক আলোচনা ও মতবিনিময় আরও ফলপ্রসূ হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক এবং অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ এবং সূচনা বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট বিষয়ক মুখ্য বিশেষজ্ঞ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

পরবর্তীতে ‘মধ্যমেয়াদী বাজেট কাঠামো এবং জাতীয় বাজেটের প্রতিফলন’- বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতেমা ইয়াসমিন এবং ‘রাজস্ব ও আর্থিক নীতি শক্তিশালীকরণ: আইএমএফ লোনের ভূমিকা’- বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার আলোচনা করেন।

এ সেশনে বিশেষ অতিথি হিসেবে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজী এমপি উপস্থিত ছিলেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের কার্যক্রম পরিচালক মার্গা পিটারাসও সেশনে উপস্থিত ছিলেন।

বাজেট ডিব্রিফিং সেশনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি, বীরেন শিকদার এমপি, মনজুর হোসেন এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, এ কে এম রেজাউল করিম তানসেন এমপি, নারায়ন চন্দ্র চন্দ এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি, আবিদা আনজুম মিতা এমপি, অপরাজিতা হক এমপিসহ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ইউরোপিয়ান ইউনিয়ন, সিপিডি, ডিটি গ্লোবাল, বামু এর সদস্যরাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )