প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যেসব কাজ করে, সব পরিকল্পিতভাবে করে। আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন। দেশ ও মানুষের স্বার্থে এই সংগঠন গড়ে উঠেছে। এই সংগঠনকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবে না।
শনিবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে নতুন এই কার্যালয় তৈরি করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়- তা প্রমাণিত।
প্রধানমন্ত্রী বলেন, সারা জীবন ভোট চুরি করেই চলছে বিএনপি। তারা নিজেরা চোর। তাই সবাইকে নিজেদের মতো মনে করে।