1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা

হজ পালনে সৌদিতে ৪৪ হাজার ১৫৬ বাংলাদেশি, আরও একজনের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৪৭ হাজার ৩৭৪ জন হজযাত্রী। তাদের মধ্যে ৮ হাজার ৬৭৫ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় ও ৩৮ হাজার ৬৯৯ জন গিয়েছেন বেসরকারিভাবে। মক্কায় অবস্থান করা হজযাত্রীদের মধ্যে শাহানারা বেগম (৬৪) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুন) হজ পোর্টাল থেকে এই তথ্য জানানো হয়।এতে বলা হয়, শুক্রবার রাতে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে সরকারি ব্যবস্থাপনায় আগত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ফ্লাইটের হজযাত্রীরা মদিনায় মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় শেষে আজ মক্কায় প্রত্যাবর্তন করেছেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )