1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা

রংপুরে ভাষা সৈনিক আনিসুল হক পেয়ারার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৬১ জন দেখেছেন

রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক,  ভাষাসৈনিক এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মীর আনিসুল হক পেয়ারার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে মহানগর আওয়ামী লীগ। 

শুক্রবার (২ জুন) সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল,মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়ার রহমান সফি,সাবেক  সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সুমনা আক্তার লিলি সহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত,১৯৩৬ সালের ১৩ ফেব্রুয়ারি জন্ম নেন আনিসুল হক পেয়ারা। তিনি বায়ান্নর ভাষা আন্দোলনে সক্রিয় ছিলেন। এ কারণে ৫২’র পরে তার বিরুদ্ধে হুলিয়া জারি হয়েছিল। দীর্ঘদিন তাকে আত্মগোপনে থাকতে হয়েছিল। পলাতক থাকায় ১৯৫৪ সালে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি। পরে ১৯৫৫ সালে পরীক্ষায় অংশ নেন। ১৯৫৬ সালে আবার তাকে পালাতে হয়।

১৯৬১ সালে মাহিগঞ্জ আফানউল্ল্যাহ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন আনিসুল হক পেয়ারা। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ৬৬’র ছয় দফা আন্দোলনের সময় দুই মাস কারাগারে ছিলেন। একাত্তরে স্বাধীনতা যুদ্ধে তিনি সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )