1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ছয় দিনের এক সরকারি সফরে আজ শুক্রবার (২জুন) সকালে তুর্কিয়ের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির সঙ্গে সফররত তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি উড়োজাহাজ রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং সফরসঙ্গীদের নিয়ে আজ ভোর সাড়ে ৪ টায় আঙ্কারা এসেনবোগা বিমানবন্দরের অবতরণ করে। এর আগে গত রাত ১১টার দিকে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আঙ্কারা বিমানবন্দরে পৌঁছালে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক তাকে স্বাগত জানান।

এ সময় রাষ্ট্রদূত ওইয়া তুঙ্গা চাগলি, তুরস্কেও প্রটোকল প্রধান গোনেচ আচিকোলুসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।তুরস্ক সরকারের আমন্ত্রণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আঙ্কারার ‘প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে’ আগামী ৩ জুন বিকাল ৫টায় (তুরস্কের স্থানীয় সময়) শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।

রাষ্ট্রপতি সফরকালে আঙ্কারার কানকায়া প্রাসাদে প্রেসিডেন্ট এরদোয়ান কর্তৃক আয়োজিত একটি আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন। তার উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

তুরস্ক ভ্রমণকালীন সময়ে রাষ্ট্রপতি আঙ্কারায় ‘শেরাটন আঙ্কারা হোটেলে’ অবস্থান করছেন। আগামী ৬ জুন সন্ধ্যায় একটি ভিভিআইপি বিমানে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্র প্রধানের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )