1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

সেনেগালে বিরোধী নেতার জেল, বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ৯

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে প্রধান বিরোধী নেতা ওসমানে সোনকোকে জেলে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এতে নয়জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

জানা গেছে, ওসমানে সোনকোর বিরুদ্ধে ধর্ষণ ও যুবকদের ভুল পথে চালিত করার অভিযোগ ছিল। দ্বিতীয় অভিযোগে জেল হয়েছে তার।

শুক্রবার সকাল থেকে এই রায়ের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এতে রিপোর্ট লেখা পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী টেলিভিশনে এই কথা জানিয়ে বলেছেন, দুটি শহরে বিক্ষোভে নয়জনের মৃত্যু হয়েছে।

সোনকো ছিলেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি। কিন্তু যুবকদের ভুল পথে চালিত করার অভিযোগে তার দুই বছরের জেল হয়েছে। সোনকো যুবকদের মধ্যে খুবই জনপ্রিয়।

সোনকো অভিযোগ করেছিলেন, তিনি যাতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে না পারেন, সেজন্য ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তিনি বিচারপ্রক্রিয়া বয়কট করেছিলেন। কিন্তু রায় বের হওয়ার আগে তাকে জোর করে ডাকার-এ নিয়ে যাওয়া হয়।

সূত্র- রয়টার্স।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )