1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

মঞ্চে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে দেশটির বিমানবাহিনীর একাডেমিতে বসেছে ক্যাডেটদের জমকালো স্নাতক সমাপনী উৎসব। অনুষ্ঠানের মধ্যমণি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হঠাৎ মঞ্চে পড়ে যান বাইডেন। আকস্মিক এ ঘটনা হতবাক করে দেয় উপস্থিত সবাইকে।

ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার। তবে পড়ে গিয়েও আঘাত পাননি বাইডেন। তাৎক্ষণিক পরিস্থিতি সামলে নিয়েছেন তিনি। হাসিমুখে উঠে দাঁড়িয়ে নিজের আসনে গিয়ে বসেছেন ৮০ বছর বয়সী এই রাষ্ট্রপ্রধান।

এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মূলধারার সংবাদমাধ্যমগুলো ফলাও করে এ ঘটনা প্রচার করছে। এক ভিডিওতে দেখা যায়, সদ্য স্নাতক শেষ করা ক্যাডেটদের উদ্দেশে সূচনা বক্তব্য দেন বাইডেন।

এক ক্যাডেটের সঙ্গে হাত মেলানো শেষে ফিরছিলেন নিজের আসনে। হঠাৎই মঞ্চের ওপর মুখ থুবড়ে পড়ে যান তিনি।

কয়েক মুহূর্তের মধ্যে ঘটে যায় পুরো ঘটনা। ভিডিওতে দেখা যায়, মার্কিন বিমানবাহিনীর এক সদস্য বাইডেনকে তুলতে ছুটে যান। তবে বাইডেন উঠে দাঁড়িয়ে মৃদু হেসে নিজের আসনে গিয়ে বসেন।

এ ঘটনার পর হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক বেন লাবোল্ট টুইট করে জানান, প্রেসিডেন্ট বাইডেন পুরোপুরি সুস্থ আছেন। মঞ্চে ছোট কিছু একটার সঙ্গে পা লেগে পড়ে গিয়েছিলেন তিনি।

পরিচালক বেন লাবোল্ট টুইট করে জানান, প্রেসিডেন্ট বাইডেন পুরোপুরি সুস্থ আছেন। মঞ্চে ছোট কিছু একটার সঙ্গে পা লেগে পড়ে গিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, বাইডেন পুরোপুরি সুস্থ রয়েছেন। এমনকি আগামী বছর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাইডেন। এ নির্বাচনে জয় পেলে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের বাসিন্দা হবেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )