1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা

রংপুর ১ আসন; বুড়িরহাটে আ’লীগ নেতা এ্যাড. রাজুর পক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

রংপুর নগরীর বুড়ির হাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোট চেয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজুর পক্ষে সুধী সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সচেতন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে নগরীর ৬ নং ওয়ার্ডের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় নেতাকর্মী ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে এ সুধীসমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় এলাকার মানুষের বিভিন্ন দাবি,সমস্যার কথা শুনেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু ।

আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে,গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন। আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরেই। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

সুধীসমাবেশে ৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হবিবার রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য জাসেম বিন জুম্মন, গাহারুল ইসলাম, আতিক ঊল আলম কল্লোল,
৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও পশুরাম থানা আ’লীগের সভাপতি শ্রী হারাধন রায়,জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন, ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমান, পশুরাম থানা আ’লীগের সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন, গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ,শ্রমিকলীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,দীর্ঘ দিন ধরে রংপুর ১ আসন (গঙ্গাচড়া ও সিটি করপোরেশন আংশিক) এলাকায় সরকার দলীয় সংসদ সদস্য না থাকায় কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত এই এলাকার মানুষ। তাই বিভিন্ন সময় স্থানীয় নেতাকর্মীরা ও সাধারণ মানুষ এই এলাকা থেকে আ’লীগ নেতা এ্যাড. রেজাউল করিম রাজুকে নৌকা মার্কার প্রার্থী করার দাবি তুলে আসছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )