1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা

দেশে তৈরি সব মুঠোফোনের দাম বাড়তে পারে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

দেশে উৎপাদিত মুঠোফোনের ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে মুঠোফোনের দামও বাড়তে পারে, দাম বাড়লে আগামী ১ জুলাই থেকে তা কার্যকর হবে

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তিন ধরনের দেশি কোম্পানির মুঠোফোনের ওপর উৎপাদন পর্যায়ে ভ্যাট বসানোর প্রস্তাব করেছেন। প্রথমত, যেসব প্রতিষ্ঠান যন্ত্রপাতি ও যন্ত্রাংশ নিজেরাই বানাবে এবং মুঠোফোন উৎপাদন করবে, সেসব কোম্পানির ওপর ২ শতাংশ হারে ভ্যাট বসবে। এখন এ ক্ষেত্রে কোনো ভ্যাট নেই।

দ্বিতীয়ত, যেসব প্রতিষ্ঠান মুঠোফোন সংযোজন করে, তাদের ক্ষেত্রে দুভাবে ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। যেমন কমপক্ষে দুটি যন্ত্রাংশ নিজেরা বানিয়ে মুঠোফোন বানালে এখন ৩ শতাংশ হারে ভ্যাট দিতে হয়, এখন তা বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে।

তৃতীয়ত, যারা সব যন্ত্রাংশ আমদানি করে শুধু দেশে সংযোজন করে, সেসব প্রতিষ্ঠানের ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট বসবে, এখন ৫ শতাংশ হারে ভ্যাট বসে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত এই প্রস্তাবের মেয়াদ।

বিদায়ী অর্থবছরের বাজেট ঘোষণার সময় ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছিল। ফলে তখন গ্রাহক পর্যায়ে মুঠোফোনের দাম কিছুটা বাড়ে। এখন নতুন করে ভ্যাট আরোপের প্রস্তাব করার ফলে দাম আরও বাড়তে পারে।

দেশে এখন ১৪টি প্রতিষ্ঠান মুঠোফোন উৎপাদন করছে। দেশে বছরে স্মার্টফোনের চাহিদা এক কোটির মতো। এর অধিকাংশই মেটানো হয় দেশে উৎপাদিত মুঠোফোনের মাধ্যমে। এসব প্রতিষ্ঠান স্যামসাং, অপো, বিভো, টেকনো, সিম্পনি, ওয়ালটন, লাভা, শাওমি, নোকিয়া, রিয়েলমি এসব ব্র্যান্ডের মুঠোফোন উৎপাদন করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )