1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ঢাকার রংপুর বিভাগ সমিতির সভাপতি নুরুল ও সাধারণ সম্পাদক কালাম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৩৮১ জন দেখেছেন

সাবেক সচিব ড. মোঃ নূরুল ইসলামকে সভাপতি এবং বাংলাদেশ পুলিশের ডিআইজি মোঃ আবু কালাম সিদ্দিককে সাধারণ সম্পাদক রংপুর বিভাগ সমিতি, ঢাকার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সিনিয়র সদস্যদের পরামর্শক্রমে রংপুর বিভাগ সমিতি, ঢাকার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি খুব শিগগিরই গঠন করবেন বলে এজিএমে সিদ্ধান্ত হয়।

রংপুর বিভাগ সমিতি, ঢাকার বার্ষিক সাধারণ সভা প্রস্তুতি উপ-কমিটির আহ্বায়ক মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নূরজ্জামান আহমেদ।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব মোঃ মাহফুজুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ খলিলুর রহমান, সাবেক সচিব রেজাউল আহসান, বঙ্গবন্ধু সেটেলাইটের চেয়ারম্যান প্রকৌশলী ড. শাহজাহান মাহমুদ, সমিতির শিক্ষাবৃত্তি উপ-কমিটির আহ্বায়ক মোঃ কফিল উদ্দিন ও পিএসসির সদস্য প্রফেসর ড. নূরজাহান বেগম।

এজিএম শেষে ১০১ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘মোঃ আনোয়ারুল গনি শিক্ষাবৃত্তি’ তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী ও সমিতির নেতৃবৃন্দ।

এসময় সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সঠিক নেতৃত্বে সঠিক পথে রয়েছে। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী দক্ষতার স্বাক্ষর রাখায় সম্প্রতি বিশ্বনেতারাও তাঁর ভূয়সী প্রশংসা করেছেন। এ প্রশংসা দেখে বিদেশি প্রভুদের কাছে ধরনা দেয়া বিরোধী পক্ষের মাথা খারাপ হয়ে গিয়েছে। তারা বিভিন্ন আশঙ্কার গল্প বানিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই সকলকে সতর্ক ও সোচ্চার থাকতে হবে।’

পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )