1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

ফোর্বসের তালিকায় স্থান পাওয়া ৭ তরুণকে ছাত্রলীগের শুভেচ্ছা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২০ মে, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় স্থান পাওয়া সাত বাংলাদেশি তরুণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার (১৯ মে) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সই করা এক বিবৃতিতে তাদের অভিনন্দন জানানো হয়।

ছাত্রলীগের বিবৃতিতে জানানো হয়েছে, সৃষ্টিশীল উদ্ভাবনী কাজের মাধ্যমে সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি বাংলাদেশের ৭ তরুণ উদ্যোক্তা বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ‘ফোর্বস’ এর তালিকায় স্থান করে নেওয়ায় স্বাধীনতার নেতৃত্বদানকারী শহীদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের নবরূপায়নের কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের জন্য আধুনিক ও গবেষণামূলক শিক্ষা, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার ও মেধাভিত্তিক কর্মসংস্থানের যে বিস্তৃত ক্ষেত্র প্রস্তুত করেছেন তারই ধারাবাহিকতায় এদেশের তরুণরা বিশ্বব্যাপী বাংলাদেশের গৌরবান্বিত প্রতিনিধিত্ব করছে। তাদের এই স্বীকৃতি আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে এদেশের তরুণদের অনুপ্রেরণা যোগাবে বলে প্রত্যাশা করেন ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক।

মার্কিন সাময়িকী ফোর্বস প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশের সম্ভাবনাময় তরুণ সংগঠক, উদ্যোক্তা ও উদ্ভাবকের তালিকা প্রকাশ করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ২০২২ সালে শীর্ষ এশীয়দের তালিকায় স্থান করে নিয়েছেন ১০টি ক্যাটাগরিতে ৩০ জন করে মোট ৩০০ তরুণ। এর মধ্যে রয়েছেন ৭ বাংলাদেশিও।তালিকায় স্থান পাওয়া বাংলাদেশিরা হলেন- আজিজ আরমান, রুবাইয়াৎ ফারহান, তাসফিয়া তাসবিন, জাহ্নবী রহমান, দীপ্ত সাহা, আনওয়ার সায়েফ এবং সারাবান তহুরা। সংগঠনটির আশা তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার স্বপ্ন তারা সেটি বাস্তবায়নে অনুপ্রেরণা যোগাবেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )