1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে… বিএনপি সরকারের ৭ মাসে তেলের দাম বাড়ল ৩৫-৪৫ টাকা

ফের গ্রেপ্তার আশঙ্কায় ইমরান খান, বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

ফের গ্রেপ্তারের আশঙ্কা করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। বুধবার এক টুইট বার্তায় তিনি জানান, তার লাহোড়ের বাসভবন ঘেরাও করেছে পুলিশ।

টুইট বার্তায় ইমরান খান লিখেছেন, পুলিশ তার লাহোরের বাড়ি ঘেরাও করেছে। ‘সম্ভবত আমার পরবর্তী গ্রেপ্তারের আগে এটাই আমার শেষ টুইট,’ বলেন তিনি। একটি লাইভ ভিডিওতে তিনি জানান, বিরোধীরা তার এবং সেনাবাহিনীর মধ্যে লড়াই উসকে দিতে উঠে পড়ে লেগেছে।

তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছি যে এটি একটি বড় প্রতিক্রিয়া বয়ে আনবে যা আমাদের দেশের বিশাল ক্ষতির কারণ হবে। কেউ যদি মনে করে যে এই কৌশল দিয়ে আমার দলের ওপর নিষেধাজ্ঞা দিতে পারবে, তাহলে তারা ভুল করছে। এটি ঘটবে না।’

গত ৯ মে আদালতে আল-কাদির ট্রাস্ট মামলায় হাজিরা দিতে গেলে ইমরান খানকে গ্রেপ্তার করে দেশটির আধা-সামরিক বাহিনী রেঞ্জার্স। পরে তাকে ৮ দিনের রিমান্ডেও পাঠায় আদালত।

এ ঘটনার পর ১২ মে প্রধান বিচারপতির আদেশে তাকে সুপ্রিম কোর্টে হাজির করা হয়। সুপ্রিম কোর্ট ইমরানকে গ্রেপ্তার ‘অবৈধ ও বেআইনি’ বলে ঘোষণা করে। সেদিন এক আদেশে ইমরানকে গ্রেপ্তারে ১৭ মে পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।

আজ বুধবার ইমরান খানের বিরুদ্ধে ৯ মে’র পর দায়েরকৃত কোনো মামলায় তাকে গ্রেপ্তারে আদালতের নিষেধাজ্ঞা আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ দেখা দেয়। বিক্ষোভে নিহত হয়েছেন অন্তত ৮ জন।

আজ বুধবার পাকিস্তানে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যমন্ত্রী আমির মীর জানান, সহিংস বিক্ষোভে যারা সাহায্য করেছে ও সমর্থক জুগিয়েছে তাদের আশ্রয় দিয়েছেন ইমরান খান।

তিনি বলেন, ‘গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো চিহ্নিত করেছে যে, সামরিক স্থাপনায় হামলার ঘটনায় অভিযুক্ত প্রায় ৩০ থেকে ৪০ জন ইমরান খানের বাড়িতে লুকিয়ে আছে।’ ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের ফিরিয়ে দেওয়া না হলে পুলিশী অভিযান চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )