1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে… বিএনপি সরকারের ৭ মাসে তেলের দাম বাড়ল ৩৫-৪৫ টাকা

এবার ইউক্রেনকে ৩০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে জার্মানি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে ফের অস্ত্র সাহায্য পাঠাচ্ছে জার্মানি। তাও বিশাল অঙ্কের।

বার্লিনের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ অঙ্কের অস্ত্র-প্যাকেজ। যা প্রায় ৩০০ কোটি ডলার। গত বছর ২২০ কোটি ইউরোর অস্ত্র দিয়েছিল জার্মানি।

এক বিবৃতি দিয়ে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্তোরিয়াস জানিয়েছেন,‘‘রাশিয়া ও ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হোক। আমরা সকলে সেটাই আশা করি। যদিও দুর্ভাগ্যজনক ভাবে তেমন কোনও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। সেই কারণেই জার্মানির পক্ষে যেটুকু সাহায্য করা সম্ভব, আমরা তা পাঠিয়ে যাব।’’

জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই সামরিক সহায়তা প্যাকেজটিতে রয়েছে ৩০টি লিওপার্ড ১ এ৫ ট্যাঙ্ক, ২০টি মার্ডার সাঁজোয়া কর্মী বাহক, ১০০টিরও বেশি যুদ্ধ যান, ১৮টি স্ব-চালিত হাউইটজার,২০০টি রিকনাইসেন্স ড্রোন, চারটি আইআরআইএস-টি এসএলএম- বিমান বিধ্বংসী ব্যবস্থা এবং অন্যান্য বিমান প্রতিরক্ষা সরঞ্জাম।

সূত্র : এনবিসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )