1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ

এক আমের মূল্য ২৪ হাজার টাকা!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

এক একটি আমের দাম ২৩০ ডলার। যা টাকার হিসাবে ২৪ হাজার টাকা। জাপানের এক ব্যক্তি এই দামেই চাষ করা ওই আম বিক্রি করছেন। আর প্রচুর পরিমাণে বিক্রিও হচ্ছে সেই আম। ওই কৃষকের নাম হিরোউকি নাকাগাওয়া। বয়স ৬২ বছর। বাড়ি জাপানের হোক্কাইডো দ্বীপে। আমটির নাম রেখেছেন ‘বরফের মধ্যে সূর্য’।

২০১১ সাল থেকে ওই আম চাষ করছেন তিনি, তবে এক বিচিত্র কৌশলে। কোনও এক সময় মিয়াজাকি অঞ্চলের এক আম কৃষকের সঙ্গে পরিচয় হয় তার। ওই ব্যক্তির দাবি ছিল, শীতেও আম ফলানো সম্ভব। এরপরই তাঁর নির্দেশ মেনে গ্রিনহাউস পদ্ধতিতে আম চাষ শুরু করেন নাকাগাওয়া।

আম চাষে হোক্কাইডো দ্বীপের দুটি প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছেন নাকাগাওয়া। একটি বরফ, অপরটি গরম পানি। শীতকালে সংরক্ষণ করে রাখা বরফ গ্রীষ্মকালে গ্রিনহাউস ঠান্ডা করতে কাজে লাগান তিনি। আর শীতকালে গ্রিনহাউস গরম করতে ব্যবহার করেন প্রাকৃতিক গরম পানি। এভাবে প্রতি মরশুমে প্রায় পাঁচ হাজার আম উৎপাদন করেন নাকাগাওয়া।

আমগুলো শীতকালে পাকে। তখন পোকামাকড়ের উপদ্রব থাকে না। তাই কীটনাশকেরও প্রয়োজন পড়ে না। আর হোক্কাইডোর বাতাসের কম আর্দ্রতার কারণে আমের গায়ে তেমন একটা দাগ পড়ে না। ফলে খুব একটা রাসায়নিক ব্যবহার করতে হয় না। নাকাগাওয়া বলেন, হোক্কাইডোতে আমি প্রকৃতির বাইরে গিয়ে প্রাকৃতিক কিছু করতে চেয়েছিলাম।

সূত্র- ব্লুমর্বাগ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )