1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

কর্ণাটকে কংগ্রেসের বাজিমাত, পরাজয় মেনে নিলো বিজেপি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১০২ জন দেখেছেন

দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটক কাজ করল না ‘মোদী-ম্যাজিক’। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কর্নাটকের ২২৪ বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে ১৩৪টিতে এবং বিজেপি মাত্র ৬৫টিতে। ভারতের কর্ণাটক রাজ্যে বিধানসভা নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোমাই। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩ আসন। বিরোধী দল কংগ্রেস ১২০টির বেশি আসনে এগিয়ে থাকার পর পরাজয় মেনে নেন বাসবরাজ। তিনি বলেন, কর্ণাটকে বিজেপি সাফল্য অর্জন করতে পারেনি। খবর হিন্দুস্তান টাইমস

ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিধানসভার ২২৪ আসনের মধ্যে এখন পর্যন্ত  ১২৮ আসনে এগিয়ে আছে কংগ্রেস। বিজেপি এগিয়ে আছে ৬৬ আসনে।  ধর্মনিরপেক্ষ জনতা দল (জেডিএস) এগিয়ে আছে ২২ আসনে। বাকি ৩ আসনে এগিয়ে আছে অন্যরা।

এদিকে, দক্ষিণ ভারতের পাঁচ রাজ্য অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, কেরল, তামিলনাড়ু এবং তেলঙ্গানার মধ্যে শুধুমাত্র কর্নাটকে ক্ষমতায় ছিল বিজেপি। আর কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সরকারে রয়েছে বিজেপি সমর্থিত এনআর কংগ্রেস। তাই কর্নাটক ছিল নরেন্দ্র মোদী-অমিত শাহদের কাছে গুরুত্বপূর্ণ। ভোটপ্রচারে বার বার কর্নাটকে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু শেষ পর্যন্ত কর্ণাটকে বাজিমাত করছে কংগ্রেস। এখন চূড়ান্ত জয়ের পথে দলটি। ভোটের গণনার প্রবণতা অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা নিয়েই অনেকটা এগিয়ে রয়েছে শতাব্দীপ্রাচীন এই দল। এরই মধ্যে জয়ের আনন্দের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কেঁদে ফেললেন কর্নাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )