1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের জিডি, তদন্তের নির্দেশ আদালতের প্রেম’ নিয়ে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা বহিষ্কৃত জামায়াত নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাবি ছাত্রীকে ‘নদীতে ফেলে দেওয়ার’ হুমকি দিলেন ছাত্রদল নেতা রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ২০ টাকা ধরিয়ে দেয় প্রধান শিক্ষক নারায়ণগঞ্জে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন মাদ্রাসা শিক্ষক সাবেক চেয়ারম্যান স্বপন কান্তি দাস সপুর পিতা তরনী কান্ত দাস গুরুতর অসুস্থ, সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি মুহাদ্দিস খালেক জুমার নামাজে নিজামীপুত্র এমপি মোমেনের ইমামতিকে কেন্দ্র করে সংঘর্ষ বিএনপি – জামায়াতের

ঘূর্ণিঝড়ে ঢাবির ভর্তি পরীক্ষা পরিবর্তনের সুযোগ নেই

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া মোখার প্রভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

শুক্রবার (১২ মে) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কার্জন হল কেন্দ্র পরিদর্শন শেষে ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি নিজামূল হক ভূঁইয়া ও প্রক্টর মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।

অধ্যাপক সামাদ বলেন, ঘূর্ণিঝড় কক্সবাজার ও আশপাশ এলাকায় রবিবার আঘাত হানার কথা রয়েছে। তাই আমাদের পরীক্ষা যথারীতিতে অনুষ্ঠিত হবে। এটি পেছানোর কোনো সুযোগ নেই।

ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর থেকে যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেখানে কর্মকর্তা, পরীক্ষা নিয়ন্ত্রক অফিস, প্রক্টর অফিস, সরকারের গোয়েন্দা সংস্থা, সবার সম্মিলিত প্রয়াসে যেভাবে ব্যবস্থা নিয়েছে তাতে প্রশ্ন ফাঁসের সুযোগ নেই।

অপরাধীদের শাস্তির আওতায় আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিগত কয়েক বছরে এমন খবর পাওয়া যায়নি। এছাড়া যারা এ প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত ছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। যার ফলে আজ আমরা এ অবস্থাতে আসতে সক্ষম হয়েছি।

শিক্ষার্থী এবং অভিভাবকদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান অধ্যাপক সামাদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )