1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

দোনেৎস্কে ইউক্রেনের হামলায় নিহত ২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৭ মে, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

ইউক্রেনীয় বাহিনী দখল হয়ে যাওয়া দোনেৎস্ক শহরে জোর হামলা চালিয়েছে বলে দাবি করেছে স্থানীয় একটি পর্যবেক্ষণ সংস্থা।

শনিবার দিনভর শহরের আবাসিক ও শহরতলি এলাকায় শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। খবর এএফপির।

জয়েন্ট সেন্টার ফর কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন (জেসিসিসি) নামে হামলা পর্যবেক্ষণকারী সংস্থাটির দাবি, হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হওয়ার পাশাপাশি ১০ বছরের এক শিশুসহ আহত হয়েছেন অন্তত ২৯ জন।

জেসিসিসি বলছে, শহরটিকে লক্ষ্যবস্তু করতে ন্যাটো এবং সোভিয়েত-ক্যালিবার হাউইৎজার ব্যবহার করেছে কিয়েভের বাহিনী। তারা একাধিক রকেট লঞ্চার থেকে প্রায় ৩০টি প্রজেক্টাইলও নিক্ষেপ করেছে।

শহরের সবচেয়ে পশ্চিমের অঞ্চল পেট্রোভস্কি গত কয়েক মাস ধরেই ইউক্রেনীয় হামলার প্রধান লক্ষ্যবস্তু। তীব্র লড়াইয়ে অবশ্য দুই পক্ষেরই প্রাণহানি ঘটছে। অনলাইনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, অঞ্চলটির একাধিক আবাসিক বাড়ি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণ চালায় রুশ বাহিনী। সেই থেকেই দোনেৎস্ক শহরটি প্রায় প্রতিদিনই কিয়েভের বাহিনীর ভারি কামান হামলার শিকার হয়েছে।

গত অক্টোবরে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলগুলো রাশিয়ার অন্তর্ভুক্ত হয়েছিল। চারটি অঞ্চলের স্থানীয় জনগণ গণভোটে এ পদক্ষেপকে ব্যাপকভাবে সমর্থন করেছিল বলে দাবি রাশিয়ার। তবে ইউক্রনসহ পশ্চিমা বিশ্ব ওই গণভোটকে অবৈধ অ্যাখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )