1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ওমান উপসাগর থেকে যুক্তরাষ্ট্রগামী তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

ওমান উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জ পতাকাবাহী একটি তেলের ট্যাংকার জব্দ করেছে ইরানের সেনাবাহিনী।

তেহরান জানিয়েছে, ট্যাংকারটি ইরানের নৌকাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়। এতে কয়েকজন ক্রু আহত হন। অন্তত দুইজন ক্রু নিখোঁজ রয়েছে।

ইরানের সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার রাতে পারস্য উপসাগরে একটি জাহাজ ইরানের জাহাজের সঙ্গে সংঘর্ষের পর জব্দ করা হয়। কয়েকজন ইরানি ক্রু নিখোঁজ এবং আহত হন। ওমান সাগরে পালিয়ে যাওয়ার সময় জাহাজটিকে ইরানি জলসীমানার দিকে ঘুরানোর নির্দেশ দেওয়া হয়।

ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকার ইরানি বাহিনী কর্তৃক আটকের তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেল ট্যাংকার অ্যাডভান্টেজ সুইট আটক করেছে ইরান। বিষয়টি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর।

ট্যাংকারটি কুয়েত থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টনের দিকে যাচ্ছিল। এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তেলের ট্যাংকার ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন পঞ্চম নৌবহর। এই অঞ্চলে জাহাজে ক্রমাগত হয়রানি এবং আঞ্চলিক জলসীমায় নৌ চলাচলে অধিকারে হস্তক্ষেপের নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে। সূত্র:আল জাজিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )