টাঙ্গাইলের মধুপুরে গর্তের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার ফুলবাগ চালা ইউনিয়নের হাগুড়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার শোলাকুড়ি দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে সোহান (৭), হাগুড়াকুড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে আকাশ (৫) এবং একই গ্রামের হারুনের ছেলে নাঈম (সাড়ে ৪)। এ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলা গাছের তন্তু (আঁশ) থেকে তৈরি ‘কলাবতী শাড়ি’ ও হস্তশিল্প গ্রহণ করেছেন। বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে তার কাছে কলা গাছের ফাইবার (তন্তু) থেকে তৈরি তিনটি শাড়ি ও দুটি গহনার বাক্স হস্তান্তর করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টইটম্বুর উত্তরের প্রাণরেখা তিস্তা। গেল কয়েকদিন ধরে উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার উপরে উঠানামা করছে। এখন পানি কিছুটা কমলেও বিপদ কাটেনি। দিনে দিনে পাগলী তিস্তার ক্ষেপাটে আচরণে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ঘরবাড়ি, গাছগাছালি, রাস্তাঘাটে ভাঙন থাবার ছাপ পরার এবার শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে
রংপুরে দৈনিক খোলা কাগজ ও সময় সংবাদের ব্যুরো প্রধান মরহুম সাংবাদিক মমিনুল ইসলাম রতন সরকারের মৃত্যুতে স্মৃতি চারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুলাই) বিকেলে স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘বাংলার চোখে’র আয়োজনে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে এ স্মৃতি চারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলা
যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নাসির উদ্দিন। তিনি বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে নাসির উদ্দিন ১৩ হাজার ২৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজুর রহমান সজন মোবাইল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন ৩ হাজার
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। নৌকা প্রতীকে তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। সোমবার রাতে ১২৪টি কেন্দ্রের এ ফলাফল ঘোষণা
বরিশাল বিভাগের বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সোমবার তজুমুদ্দিন পয়েন্টে সুমরা ও মেঘনা নদীর পানি বিপৎসীমার (২.২২ মিটার) ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। রবিবার এই দুই নদীর পানি প্রবাহিত হয়েছিল বিপৎসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে। অন্যান্য নদীর পানিও আগের দিনের চেয়ে বেড়েছে। তবে বিপৎসীমা অতিক্রম করেনি। সোমবার সন্ধ্যায়
ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমজেদ শেখ (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সেমাবার বেলা ১১টার দিকে ভাঙ্গার মানিকদহ্ ইউনিয়নের বিলভারা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আমজেদ বিলভারা গ্রামের ইব্রাহীম শেখের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। জানা গেছে, আমজেদ শেখ বিলভারা গ্রামের সাত্তার মুন্সির বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে যান। এ সময় বৈদ্যুতিক
সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের মারপিটে নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপ দাশ নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত স্কুলছাত্রের পিতা কালিগঞ্জ উপজেলার হিজলা গ্রামের দীনবন্ধু দাশ বাদী হয়ে প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকসহ পাঁচজনকে আসামি করে সোমবার (১৭ জুলাই) সকালে কালিগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন।
‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ এর আওতায় সিলেটে একটি মেডিকেল
সবধরনের শিশুশ্রম বন্ধে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশে ৪০ শতাংশ শিশু নির্যাতনের শিকার হচ্ছে। গৃহকর্মে নিয়োজিত শিশুদের প্রতিনিয়ত মারধরসহ নানা ধরনের নিপীড়ন সহ্য করতে হচ্ছে। শিশুশ্রম বিশ্বের কোথাও গ্রহণযোগ্য নয়। তাই শিশুশ্রম বন্ধ করে শিশুদের মানবিক মর্যাদা নিশ্চিত