ব্রাহ্মণবাড়িয়ায় কুষ্ঠরোগ বিষয়ে সাংবাদিকদের সচেতনতামূলক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (প্রয়াস) এর উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে কুষ্ঠরোগ বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডাক্তার মফিজুর রহমান ফিরোজ। এছাড়াও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া
দুর্নীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন । রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর নবনিযুক্ত কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুনের এক সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেন, ‘দেশব্যাপী দুর্নীতি দমন দুদকের একার পক্ষে সম্ভব নয়, এজন্য দেশবাসীর সার্বিক সহযোগিতা
মাগুরা শহরের নতুন বাজার সাহা পাড়া এলাকায় স্ত্রীর ছুরিকাঘাতে লাভলু দাস (৩৫) নামের এক সেলুনের নাপিত খুন হয়েছেন। ঘটনার তদন্তকারী পুলিশ কর্মকর্তা মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এস আই) বিশ্বজিৎ বিশ্বাস বলেন, সকালে ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাভলু দাসের মৃত্যু হয়। রোববার (২৩ জুলাই) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছে। তবে নৌকায় থাকা অন্য সাতজন সাতঁরে তীরে উঠেছেন। রবিবার সকালে সোমেশ্বরী নদীর কামার খালী এলাকায় (১ নম্বর বালু ঘাটের নৌকায়) এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নিখোঁজ শ্রমিকের নাম শামীম মিয়া (২০)। তিনি উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের
আগামী ২ রা আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে রংপুরের গঙ্গাচড়ায় গনসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। শনিবার (২২ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার গজঘণ্টা হাট, গাউছিয়া বাজার, মতলেব বাজার, রাজবল্লব হাট,হাবু চারমাথা বাজার
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়তে জৈব জ্বালানির ব্যবহার বাড়াতেই হবে। জৈব জ্বালানি গ্রিনহাউজ গ্যাস কমিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস করার টেকসই ও কৌশলগত সমাধান দেয় উল্লেখ করে তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ও সুরক্ষিত জ্বালানি ব্যবস্থাপনার ভিত্তিই হবে জৈব
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সংবিধানের গণতান্ত্রিক ধারাবাহিকতায় বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের কোনো ব্যবস্থা নেই। শনিবার (২২ জুলাই) বিকেলে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। নুরুল ইসলাম সুজন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে এই ব্যবস্থাকে বিতর্কিত করেছে বিএনপি। নির্বাচিত সরকারের বিপরীতে অনির্বাচিত সরকার গণতান্ত্রিক
রংপুরে দ্রুত গতিতে এগিয়ে চলছে বঙ্গবন্ধু নভোথিয়েটারের নির্মাণ কাজ। এখন পর্যন্ত ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে নির্মাণ সম্পন্ন করতে চায় ঠিকাদারী প্রতিষ্ঠান। এটি নির্মাণ হলে রংপুরের মানুষের আর্থিক সমৃদ্ধি ও বিনোদনের পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক উন্নত শিক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে রংপুরে আওয়ামী লীগ সরকারের
চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন হাজি। তিন এয়ারলাইন্সের ২৩৪টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। শনিবার (২২ জুলাই) দিবাগত মধ্যরাতে (১টা ৫৯ মিনিটে) হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজিত ফুড সিস্টেম সামিটে যোগ দিতে ইতালির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার ভোর ৫টা ৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কিউআর-৬৪৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। দোহায় ট্রানজিট বিরতির পর কাতার এয়ারওয়েজের আরেকটি ফ্লাইট (কিউআর-১৩১) যোগে রোম যাবেন তিনি। স্থানীয় সময়
দেশের ৮ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। শনিবার (২২ জুলাই) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম,